ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

পুনর্নিয়োগ পেলেন বাসসের এমডি আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

বাংলারচিঠিডটকম ডেস্ক : সরকার রাষ্ট্র পরিচালিত জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদকে পুনর্নিয়োগ দিয়েছে।

৪ ফেব্রুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সচিব পদ মর্যাদায় এই পদে তাকে দু’বছরের জন্যে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

অভিজ্ঞ সাংবাদিক আবুল কালাম আজাদ একই পদ মর্যাদায় ২০১৪ সাল থেকে জাতীয় বার্তা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আবুল কালাম আজাদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০২ সালে ওয়াশিংটন ডিসি থেকে ফেরার পর আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন। পরবর্তীকালে একজন ট্রেড ইউনিউনিস্ট হিসেবে নিজস্ব গুণাবলী ও যোগ্যতায় তিনি সাংবাদিক সমাজের নেতৃত্ব দেন।

তিনি একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। পরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব এবং সভাপতিও নির্বাচিত হন।

পেশাগতজীবনে একজন সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সিন্ডিকেট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র পরিচালনা পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বপালন করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

পুনর্নিয়োগ পেলেন বাসসের এমডি আবুল কালাম আজাদ

আপডেট সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০