ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

দেওয়ানগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার জাহিদুল ইসলাম। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ ফেব্রুয়ারি সকালে তিনকেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বকবান্দা গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি সকালে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন বাসযোগে ঢাকা যাওয়ার পথে দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী রহিমপুর নামক স্থানে যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদক কারবারি জাহিদুল ইসলামের কাছ থেকে তিনকেজি গাঁজা উদ্ধার করেন তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক কারবারি জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০