ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে দু’জন ধূমপায়ীকে জরিমানা

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে ৩ ফেব্রুয়ারি দুপুরে অভিযান চালিয়ে দু’জন ধূমপায়ীকে ২৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু ৩ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় প্রকাশ্যে ধূমপান করার সময় মো. সেলিমকে ২০০ টাকা ও সহির উদ্দিনকে ৫০ টাকা জরিমানা করা হয়। তাদেরকে ২০০৫ (সংশোধিত ২০১৩) সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪ (১) ধারায় জরিমানা করা হয়।

মো. সেলিম (৪৮) জামালপুর পৌরসভার বানিয়াবাজার এলাকার মো. আবুল হাসেমের ছেলে ও সহির উদ্দিন (৪০) জামালপুর সদর উপজেলার সাউনিয়া গ্রামের মৃত ইউসুফ মণ্ডলের ছেলে।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে দু’জন ধূমপায়ীকে জরিমানা

আপডেট সময় ০৯:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০