ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জাপানেতা মোখলেছুর রহমানের বাবার স্মরণে মিলাদ অনুষ্ঠিত

জাপানেতা মোখলেছুর রহমানের বাবা সদ্য প্রয়াত ব্যবসায়ী হাবিবুর রহমান হবির রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য, জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বস্তুর বাবা সদ্য প্রয়াত ব্যবসায়ী হাবিবুর রহমান হবির রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি শাহবাগ থানা জামে মসজিদে জুমআ নামাজের পর অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে স্থানীয় সর্বস্তরের মুসুল্লিরা তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করেন। এ সময় অন্যান্যের মধ্যে মরহুমের ছেলে জাপা নেতা মোখলেছুর রহমান বস্তু, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটির স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান আসাদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাহবাগ থানা জামে মসজিদের পেশ ইমাম মওলানা মো. শাফিন।

উল্লেখ্য, হাবিবুর রহমান হবি (৬২) ১৯ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি একাত্তরের রণাঙ্গনে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও জীবদ্দশায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেননি। পরিবারের দাবি, দেশে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়নের জন্য তাঁকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জাপানেতা মোখলেছুর রহমানের বাবার স্মরণে মিলাদ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০