ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে সচেতনতামূলক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’, এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর থানা পুলিশ ২৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর পীরগঞ্জ বাজারে এই সমাবেশের আয়োজন করে।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া। তিনি বলেন, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নির্দেশে প্রতিনিয়তই অপরাধ দমনের অভিযান পরিচালিত হচ্ছে। সমাজের শান্তি প্রতিষ্ঠায় অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ডিগ্রিরচর তদন্তকেন্দ্রের পরিদর্শক দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনরা বক্তব্য রাখেন।

এতে স্থানীয় সাংবাদিক, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজনরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে সচেতনতামূলক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০