ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

বাংলারচিঠিডটকম ডেস্ক : মৌলভীবাজার শহরে একটি সু-স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮ জানুয়ারি একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের এম সাইফুর রহমান রোডের পিংকি সুস্টোরে এ ঘটনা ঘটে।

এ সু স্টোরের সাথে সংযুক্ত উপরে বাসার গ্যাস লাইনের লিংক অথবা বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন বাসার চারদিকে ছডিয়ে পড়ে। আগুনে একই পরিবারের পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন- সুভাষ রায় ( ৬০), দীপ্তি রায় (৪৫), পিয়া রায় (১৯), দীপা রায় (৪৫) ও বৈশাখী রায় (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সুস্টোরে আগুনের ধুয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, লাশগুলি উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার পর পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে। অগ্নিকাণ্ডের পর ওই সড়কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

আপডেট সময় ০৭:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০