ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

ইসলামপুর বাইপাস সড়ক নির্মাণে অনিয়ম, কাজও ধীর গতির

ইসলামপুর বাইপাস সড়ক নির্মাণ কাজে অনিয়মের পাশাপাশি কাজও করা হচ্ছে খুবই ধীর গতিতে। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাইপাস সড়কের নির্মাণ কাজে চলছে অনিয়ম ও কাজ চলছে কচ্ছপ গতি। ফলে প্রতি নিয়তই দুভোর্গে পোহাতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। দীর্ঘদিন ধরে জামালপরের সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর কাজ করা নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান গড়িমসি করলেও বিষয়টি দেখার কেউ নেই।

জানা গেছে, দীর্ঘদিন কাজ বিরতি রেখে গত কয়েকদিন ধরে বাইপাস সড়কের যাতায়াত বন্ধ করে দিয়ে কাজ শুরু করায় বিপাকে পড়েছে এলাকাবাসী। বাইপাস সড়ক বন্ধ করে ধীর গতিতে কাজ করায় শহরের রাস্তায় যানজট লেগেই রয়েছে। কলেজ মোড়ে বেইলী সেতুর উপর ভারী যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে। সেতুতে ইস্পাতের স্লাব খুলে গিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

ইসলামপুর বাইপাস সড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুরের ২.৯০ কিলোমিটার বাইপাস সড়কটি কাজ নিয়েও সচেতন মহলে নানান অভিযোগ উঠেছে, সড়কের কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের মরা পাথর। রাস্তাটির কার্পেটিংয়ের পাথরের পরিমাণ কম ও বালির পরিমান বেশি দেওয়া হচ্ছে। এছাড়াও সড়কের দু’অংশের কিনারা ঠিক মতো রুলিং করা হচ্ছে না। রুলিং কম হচ্ছে। ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার পর যানবাহন চলাচলের রাস্তার দু’পাশে ডেবে যাওয়ার আশংকা রয়েছে।

এলাকাবাসীর সচেতন মহল দ্রুত গতিতে সঠিক নিয়মে বাইপাস সড়কের কাজ সমাপ্ত করার জন্য দাবী জানান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহারুল এন্টারপ্রাইজের সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়ায় যায়নি।

এ ব্যাপারে সওজ সড়ক উপ-বিভাগ-১, জামালপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাইদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অনিয়মের বিষয়গুলি ক্ষতিয়ে দেখা হবে; যাতে কাজ ভালো হয়। এছাড়াও দ্রুত গতিতে কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি ও তাগিদ দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুর বাইপাস সড়ক নির্মাণে অনিয়ম, কাজও ধীর গতির

আপডেট সময় ০৬:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০