ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

১৫ ফেব্রুয়ারি মুজিব বর্ষের জনসভা করবে জামালপুর জেলা আওয়ামী লীগ

জরুরি মতবিনিময় সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা।

এ উপলক্ষে ২৪ জানুয়ারি সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ওই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রুকন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজি দিদার পাশা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জুমনোয়ারা বেগম হেনা প্রমুখ।

‘মুজিব বর্ষ’ উপলক্ষে ওই জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

১৫ ফেব্রুয়ারি মুজিব বর্ষের জনসভা করবে জামালপুর জেলা আওয়ামী লীগ

আপডেট সময় ১০:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০