ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

নকলায় ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সোহাগ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২২ জানুয়ারি রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি দুপুরে পুলাদেশি গ্রামের ফারুকের লেবুর বাগানের পাশ দিয়ে মোজার বাজারে বোনের বাড়ি যাচ্ছিল মরাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় ভুরদী গ্রামের দুইক্কা মিয়ার ছেলে রবি (৩০) ও আক্রাম হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৮) ওই শিক্ষার্থীকে ধরে লেবুর বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে বিষয়টি জানাজানি হলে ২২ জানুয়ারি সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার দুই যুবককে আসামি করে নকলা থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলার পর রাতেই ময়মনসিংহ থেকে সোহাগ মিয়েকে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশ। অপর আসামি রবি পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নকলায় ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০