ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে হাতির আক্রমণে প্রাণ হারালেন নরসিংদীর শাহীন

বকশীগঞ্জে গারোপাহাড়ে হাতির আক্রমণে নিহত শাহীন আলম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারোপাহাড়ে বেড়াতে গিয়ে বুনোহাতির আক্রমণে প্রাণ হারালেন নরসিংদীর যুবক শাহীন আলম (৪০)। ২২ জানুয়ারি বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী গারোপাহাড়ের দিঘলকোনা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। হাতির আক্রমণে নিহত শাহীন আলম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাহারচর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার শাহীন আলম এবং বকশীগঞ্জের ধানুয়া কামালপুরের তরমুজপাড়া গ্রামের ছামাদ মিয়ার ছেলে আজিজুল বেসরকারি কম্পানিতে চাকরিসূত্রে ঘনিষ্ঠ দুই বন্ধু। ২১ জানুয়ারি সকালে শাহীন গারোপাহাড়ে তার বন্ধু আজিজুলের বাড়িতে বেড়াতে যান। ২২ জানুয়ারি বিকেলে শাহীন স্থানীয় লাউচাপড়া বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। সেখান থেকে দিঘলকোনা এলাকায় যাওয়ার সময় বিকেল ৪টার দিকে ভারতীয় একদল বুনোহাতির কবলে পড়েন তিনি। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মারাত্মক আহত হন শাহীন। হাতি দূরে সরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, পার্শ্ববর্তী ভারত থেকে একদল বুনোহাতি সীমান্ত অতিক্রম করে গত কয়েক দিন ধরে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারোপাহাড়ের গহীন জঙ্গলে অবস্থান করছে। হাতিগুলো কখনো কখনো লোকালয়েও নেমে আসে। এ নিয়ে পাহাড়ি জনপদের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী হাতির আক্রমণে নিহত শাহীন আলমের পরিচয় নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকানা সংগ্রহ করে নরসিংদীতে শাহীনের পরিবারের সদস্যদের কাছে সংবাদ পাঠানো হয়েছে। তারা এখনো কেউ এসে পৌঁছায়নি। তার মরদেহ পুলিশি হেফাজতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে হাতির আক্রমণে প্রাণ হারালেন নরসিংদীর শাহীন

আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০