ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

নকলায় তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম ও তথ্য অধিকার আইন নিয়ে সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: শফিউল আলম লাভলু

নকলা, (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘তথ্য পেলে জনগণ, নিশ্চিত হবে সুশাসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম এবং তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য কমিশনের উদ্যোগে ১৬ জানুয়ারি সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে তথ্য অধিকার আইন উপস্থাপন করেন তথ্য কমিশন বাংলাদেশের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও এমবি টিভির সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।

বক্তারা তথ্য আইনের গুরুত্ব এবং তথ্য দিতে বাধ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নকলায় তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০