ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলারচিঠিডটকম ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা ১৪ জানুয়ারি সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। একই দিনে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সফরকারী প্রতিনিধিদল ১৪ জানুয়ারি ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন।

১৫ জানুয়ারি প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করবেন। তারা গত ১২ জানুয়ারি ঢাকায় পৌছেছেন এবং ১৫ জানুয়ারি নিজ দেশে ফিরবেন বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সেনাবাহিনী প্রধানের সাথে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট সময় ০৭:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০