ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে মুজিব জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি বেলা আড়াইটায় জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে এ শোভাযাত্রা বের হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্থাপিত ক্ষণগণনা মেশিন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পৃথক ব্যানার নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন।

মুজিবশতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর পাশে মঞ্চে বড়পর্দায় জাতীয় অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর ক্ষণগণনার ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন।

এদিকে মুজিব জন্মশতবর্ষ ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে একই দিন বিকেলে শহরের বকুলতলা দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্থাপিত ক্ষণগণনা মেশিন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ শোভাযাত্রায় অংশ নেন।

পরে বকুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, মুজিব বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জল, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, পৌর কৃষকলীগের আহ্বায়ক ফরিদ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. জুয়েল মিয়া প্রমুখ।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চান, ছানোয়ার হোসেন ছানু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ার বেগম, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সহ-সভাপতি বিএম রাজনসহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

আলোচনা সভা শেষে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আতজবাজি ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ১০:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০