ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নকলায় মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নকলায় মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা হতে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ১০ জানুয়ারি বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারিদা ইয়াসমিন, বিএডিসি আলুবীজ হিমাগারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

অপর দিকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নকলায় মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০