ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রস্তুতি সভা

বকশীগঞ্জে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের (মুজিব বর্ষ) জন্য ক্ষণগণনা কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ জানুয়ারি উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হজরত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, বকশীগঞ্জ পল্লীবিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুজ্জামান, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা থেকে জানা যায়, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু করার লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এরমধ্যে ক্ষণগণনা যন্ত্র স্থাপন, আতশবাজি, আলোকসজ্জা, ব্যাপক প্রচার-প্রচারণা, সকলের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, দল মত নির্বিশেষে জাতির জনকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মুজিব বর্ষ উদযাপনের জন্য ক্ষণগণনা কার্যক্রমে স্বপ্রণোদিত হয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় ০৭:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০