ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

জামালপুর জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার।

জামালপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নম্বর ঢাকা-৪০৫৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোলাপ ফুল প্রতীক নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সভাপতি পদে নির্বাচিত হন ও গরুর গাড়ি প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. গোলাম রব্বানী সরকার।

৪ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে পৌর শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে নয়টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নজরুল ইসলাম (হরিণ), যুগ্মসম্পাদক পদে জাহাঙ্গীর আলম মোল্লা (হারিকেন), কোষাধ্যক্ষ পদে আমিনুল ইসলাম মিলন (দোয়াত কলম), সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান (বাঘ), প্রচার সম্পাদক হযরত আলী (টেলিভিশন), দপ্তর সম্পাদক নাজমুল হক (আনারস) ও কার্যকরী সদস্য পদে শামীম (রিকশা প্রতীক)।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতী। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন মাহাবুবুর আনাম বাবলা, ছানোয়ার হোসেন, হাবিবুর রহমান সেলিম ও জীবন চন্দ সাহা। নির্বাচনে মোট ভোটার ছিল ৫৫৭ জন।

জানা যায়, নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০৩:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০