ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে নতুন পাঠ্যবই উৎসব উদযাপিত

বেলুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে বিপুল উৎসাহ আমেজের মধ্য দিয়ে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বই বিতরণ করা হয়েছে।

১ জানুয়ারি সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুহেল মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হেলিম ফকির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জিলা স্কুলের প্রধান শিক্ষক শামছুন্নাহার মাকসুদা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপের কথা জানিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে ভালোমত জীবন গড়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীরা যাতে বইয়ের যত্ন নেয়, বাড়িতে ঠিকমতো পড়ালেখা করে এবং নিয়মিত বিদ্যালয়ে হাজির থাকে সেজন্যও অভিভাবক ও শিক্ষকদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বছরের শুরুতেই কোমলমতি ছেলে-মেয়েরা নতুন পাঠ্যবই পেয়ে থাকেন। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এদিকে শহরের সিংহজানি কাছারিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এছাড়া সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন।

বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লেসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে নতুন পাঠ্যবই উৎসব উদযাপিত

আপডেট সময় ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০