ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৭ ডিসেম্বর সকালে শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করে জেলা জাসাসের নেতৃবৃন্দ।

জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রনজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী। জেলা জাসাসের সাধারণ সম্পাদক আইনজীবী রফিকুল ইসলাম জুলহাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী আনোয়ারুল করিম শাহজাহান, আইনজীবী গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা জাসাসের সহ-সভাপতি আবু তারিফ বিদ্যুৎ, মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খাবিরুল ইসলাম ও যুগ্মসাধারণ সম্পাদক মামুন সারগাম প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। কেককাটা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৬:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯