ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

বকশীগঞ্জে জামালপুর-১ ফেসবুক গ্রুপের মিলনমেলা অনুষ্ঠিত

সংসদীয় আসন জামালপুর-১ ফেসবুক গ্রুপের মিলনমেলায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সংসদীয় আসন জামালপুর-১ এর ফেসবুক গ্রুপের উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দিনব্যাপী ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ।

মিলনমেলা উদযাপন কমিটির সভাপতি ফখরুল আলম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ লিটন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ, সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরন্নবী অপু, সাবেক ইউপি সদস্য জহুরা বেগম ও নাছিমা বেগম। সভা সঞ্চালনা করেন মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

মিলনমেলায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় ২ হাজার ৫০০ মানুষ অংশগ্রহণ করেন। এতে করে দুই উপজেলার মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে অনেকেই মনে করেন। মেলায় অনেকেই পুরনো বন্ধু ও আত্মীয়দের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এই গ্রুপের ২৭ জন এডমিন শপথ বাক্য পাঠের মাধ্যমে আগামীতে নতুন আঙ্গিকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে এই গ্রুপে তুলে ধরে সরকারের দৃষ্টি আকষর্ণের চেষ্টা করেন এবং তার সমাধানের জন্য সংশ্লিষ্টদের নজরে আনার কাজ করছেন।

প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ এই গ্রুপের ইতিবাচক কাজকে সমর্থন জানানোর কথা ব্যক্ত করেন।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্ত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে জামালপুর-১ ফেসবুক গ্রুপের মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯