ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের হাতে ধরা ২ টিকিট কালোবাজারি

র‌্যাবের অভিযানে দেওয়ানগঞ্জ রেলস্টেশনে ট্রেনের টিকিটসহ গ্রেপ্তার দুই কালোবাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে ২১ ডিসেম্বর দুপুরে ট্রেনের টিকিটসহ দু’জন কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার টিকিট কালোবাজারিরা হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাটিয়া পাড়া গ্রামের মৃত কুতুব মন্ডলের ছেলে মো. মাসুদ রানা (৩০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার রহরকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সেজু (২০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ২১ ডিসেম্বর দুপুর পৌনে একটার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে অভিযান চালায়। এসময় স্টেশনে মেসার্স কালিম স্টোরের সামনে থেকে ১২টি টিকিটসহ কালোবাজারি মো. মাসুদ রানা ও মো. সেজুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেওয়ানগঞ্জে র‌্যাবের হাতে ধরা ২ টিকিট কালোবাজারি

আপডেট সময় ০৬:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯