ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের আগামী কমিটি হবে আধুনিক ও সুসংগঠিত : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন ও পুরনোদের নিয়ে দলের আগামী কমিটি হবে আধুনিক ও সুসংগঠিত। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। আমাদের অবিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কাজে-কর্মে এবং ব্যবহারের মাধ্যমে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল।

ওবায়দুল কাদের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন জনগণই আমাদের শক্তি এবং ক্ষমতার উৎস। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই দলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়া অন্য কেউ অপরিহার্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তাঁর শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে যেতে হবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কোনো নেতার ছবির সঙ্গে অন্যের ছবি দিয়ে পোস্টার টাঙাবেন না। যারা এটি করেছেন আজই তা সরিয়ে ফেলবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই বড় হতে চায়, প্রতিযোগিতা থাকবে তবে নেতা হওয়ার জন্য একজন আরেকজনের সমালোচনা করা নোংরামি। এটি যারা করবেন তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। কাউন্সিলে শৃঙ্খলা বজায় রাখতে হবে। নির্ধারিত আসনে বসতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, রাজাকারদের তালিকায় যে ভুল হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেটি সংশোধন করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এতে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আওয়ামী লীগের আগামী কমিটি হবে আধুনিক ও সুসংগঠিত : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯