ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরামের শ্রদ্ধা নিবেদন

পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ১৪ ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে এ কর্মসূচি পালন করে সংগঠন দুটি।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি দুলাল হোসাইন, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লুৎফর রহমান, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক সচেতনকণ্ঠ সম্পাদক মো. বজলুর রহমান, বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানভির আহাম্মেদ প্রমুখ।

পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা দেশের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যাকারী রাজাকার, আলবদর, আল শামসদের নামের তালিকা প্রকাশ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বক্তারা যেসব প্রতিষ্ঠান, সড়ক ও স্থাপনায় স্বাধীনতাবিরোধীদের নামে নামকরণ করা হয়েছে সেসব স্থান থেকে তাদের নাম মুছে ফেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নামে নামকরণ করার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শহীদ বুদ্ধিজীবী দিবসে জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরামের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৬:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯