ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

জামালপুরে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় জামালপুরেও ১২ ডিসেম্বর তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এসব কর্মসূচি পালন করে।

দিবসটি উপলক্ষে সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এবং মূলপ্রববন্ধ পাঠ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

বক্তারা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সচেতন করতে ইন্টারনেটে যেকোনো তথ্য সত্য মিথ্যা যাচাই বাছাই করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলেন। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ফারিয়া সুলতানা।

এর আগে সকালে শহরের বকুলতলা মোড় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ শোভাযাত্রায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯