ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

এসএ গেমসের আরচারি থেকে ১০টি স্বর্ণপদক জয় বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক : নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমসের আরচারি ইভেন্টে ১০টির সবক’টি স্বর্ণপদক জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। পোখারা স্টেডিয়ামে ৯ ডিসেম্বর আরো চারটি স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের আরচাররা।

একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮ ডিসেম্বর ছয়টি স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ। সব মিলে এই একটি ইভেন্ট থেকে বাংলাদেশের সংগৃহীত স্বর্ণপদক সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। এই নিয়ে চলতি গেমস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মোট স্বর্ণপদক সংখ্যা হল ১৮টি। এর আগে ২০১০ আসরে দক্ষিণ এশীয় আঞ্চলিক এই গেমস থেকে সমানসংখ্যক স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ।

৯ ডিসেম্বর সকালে ফের বাংলাদেশের স্বর্ণপদক জয়ের সুচনা করেন তীরন্দাজ সোমা বিশ্বাস ও সোহেল রানা। দুই জনই কম্পাউন্ডের একক ইভেন্ট থেকে স্বর্ণ জয় করেন। মহিলা বিভাগে সোমা শ্রীলংকার অনুরাধা করুনারত্নেকে ১৪২-১৩৪ পয়েন্টে এবং পুরুষ বিভাগে সোহেল ভুটানের তানদিন দর্জিকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেন।

এরপর মহিলাদের রিকার্ভ এককে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস গড়ার উৎসবে যোগ দেন ১৪ বছর বয়সি ইতি খাতুন। ৮ ডিসেম্বর মহিলাদের রিকর্ভ ইভেন্টে দলগত মিশ্র বিভাগে স্বর্ণ জয় করেছিলেন ইতি।

আর্যা।রি থেকে বাংলাদেশের শেষ স্বর্ণপদকটি জয় করেন দেশ সেরা তীরন্দাজ রোমান সানা। পুরুষ রিকার্ভের একক ইভেন্টের চূড়ান্ততে ভুটানের প্রতিপক্ষকে পাত্তাই দেননি তিনি। স্বর্ণ জয় করেন ৭-১ সেট পয়েন্টে হারিয়ে।

এর আগে ৮ ডিসেম্বর থেকেই পোখারার সংস্কারকৃত স্টেডিয়ামটি হয়ে উঠে এসএ গেমসে বাংলাদেশ দলের সবচেয়ে সফল ভেন্যুতে। স্টেডিয়ামটি পরিণত হয় বাংলাদেশের জন্য সোনার খনিতে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

এসএ গেমসের আরচারি থেকে ১০টি স্বর্ণপদক জয় বাংলাদেশের

আপডেট সময় ০৭:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯