ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযানে আটক দুই টিকিট কালোবাজারির জরিমানা

মেলান্দহের দুই টিকিট কালোবাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই টিকিট কালোবাজারিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন। ৪ ডিসেম্বর দুপুরে র‌্যাবের অভিযানে তাদেরকে আটক করা হয়েছিল।

জরিমানার দণ্ডপ্রাপ্ত টিকিট কালোবাজারিরা হলেন- মেলান্দহ পৌরসভার শাহজাদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর মোহাম্মদ ফজল (৪৭) ও মৃত আব্দুস সালামের ছেলে মো. নজরুল ইসলাম (৪০)। জরিমানার টাকা পরিশোধের পর তারা মুক্তি পেয়েছেন।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ৪ ডিসেম্বর দুপুর সোয়া একটার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছিল। তাদের কাছ থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছয়টি টিকিট জব্দ করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযানে আটক দুই টিকিট কালোবাজারির জরিমানা

আপডেট সময় ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯