ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু

বাংলারচিঠিডটকম ডেস্ক : নেপালে চলমান এসএ গেমসে প্রথম স্বর্ণ পদক জয় করে বাংলাদেশকে গর্বিত করলেন দিপু চাকমা। নেপালের কাঠমান্ডুতে ২ ডিসেম্বর গেমসের প্রথম দিনে তায়কোয়ান্দো পুমসে ইভেন্টে ২৯ প্লাস বছর ক্যাটাগরিতে স্বর্নপদক জয় করেছেন তিনি। ১৬.২৪ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলেন তিনি।

প্রথমবারের মত এসএ গেমসে অংশ নিয়েই স্বর্ণ পদক জিতে বাজিমাত করার পর নিজের প্রতিক্রিয়ায় রাঙ্গামাটির ছেলে দিপু বলেন, ‘আমার অনুভুতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে স্বর্ণ পদক পেয়েছি।

দেশের বাইরে খেলতে এসেছি, দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। দেশকে কিছু দিতে পেরে আমি গর্বিত। এই আনন্দ আমি আসলে এখনও বুঝতে পারছি না। আমার হাত ধরে যদি প্রথম সোনার পদক এসে থাকে, তাহলে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না।

এর আগে কোনো গেমসে কখনও সোনার পদক পাইনি। অন্য দেশে খেলতে এসে সোনার পদক পেয়েছি। এখানে স্বর্ণ পদক পেয়ে আমি গর্ববোধ করছি। আসলে আমরা স্বর্ণ পদকের লক্ষ্য নিয়ে এখানে এসেছি। সেভাবে প্রস্তুতিও নিয়েছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু

আপডেট সময় ১০:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯