ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের শীতকালীন সবজি বীজ বিতরণ

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের আওতায় ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণের পূর্বে আলোচনা অনুষ্ঠান। বাংলারচিঠিডটকম

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের আওতায় ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণের পূর্বে আলোচনা অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

আর্থিকভাবে স্বাবলম্বী ও পুষ্টির ঘাটতি পূরণের লক্ষ্যে জামালপুর সদর উপজেলার তিন হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজি বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলার ইউনিয়নে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুষ্টি বিশেষজ্ঞ শাহজাহান হোসেন, প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন, উপজেলা সমন্বয়কারী মো. রেজাউল করিম, বাজার বিষয়ক কর্মকর্তা মো. মনির হোসেন ভূইয়াসহ বীজ কোম্পানীর প্রতিনিধিগণ।

জামালপুর সদর উপজেলায় ৯টি ইউনিয়নে উল্লেখিত সংখ্যক চাষীদের মাঝে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর তারিখের মাঝে বীজ বিতরণ করা হয়। লাউ, মিষ্টি কুমড়া, গাজর, ঢেড়স, পুইশাক, লালশাক এবং পালং শাকের বীজ বিতরণ করা হয়।

বীজপ্রাপ্ত কৃষকগণ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে গত বছরে বীজ পেয়ে অধিক ফলন পাওয়া গেছে। উন্নতজাতের বীজ পেয়ে এবারো তার লাভবান হবে বলে জানান।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকান্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে। জেলার তিনটি উপজেলার মোট ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকার পাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের শীতকালীন সবজি বীজ বিতরণ

আপডেট সময় ০৮:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯