ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কালো টাকার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছাতে হবে। অনেক গরীব মানুষ আছে তাদের চিকিৎসা সেবায় যেন কোন বিঘ্ন না ঘটে। কালো টাকার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে। এসিড দিলে গা পুড়ে যায়। তালাক দিলে হৃদয় পুড়ে যায়। দেশের উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, জুয়া, বাল্যবিয়ের সাথে কোন আপোষ নেই।

২৭ নভেম্বর দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান ২৭ নভেম্বর দিনব্যাপী উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও ইউনিসেফ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক অধ্যাপক আজাহারুল ইসলাম, জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, নবাগত সহকারী কমিশনার আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ আবু আহম্মদ শাফী, ইউনিসেফ কর্মকর্তা নওশীন জাহান, ফিরোজ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, ইউপি চেয়ারম্যান সেলিম খান, মমতাজ উদ্দিন আহম্মেদসহ ময়মনসিংহ বিভাগীয় ও জামালপুর জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

কালো টাকার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

আপডেট সময় ০৬:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯