ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

শিশুদের জন্য আরো বেশি উন্মুক্ত স্থান প্রয়োজন : রাদওয়ান মুজিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক শিশুদের খেলাধূলার সুযোগ দিতে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় আরো উন্মুক্ত স্থান রাখার উপর গুরুত্বারোপ করেছেন। ২৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) গুলশানের উন্মুক্ত স্থানকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করার আহ্বান জানান। সেখানে আগে ওয়ান্ডারল্যান্ড বিনোদন পার্ক ছিল।

তিনি বলেন, যদিও বর্তমান অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তারপরও ওয়ান্ডারল্যান্ডের স্থান ও গুলশান ইয়ুথ ক্লাব (জিওয়াইসি) মাঠটিতে ‘যুবকরা লেখাধূলা করছে, আনন্দ করছে। আর এভাবে তারা শরীর চর্চায় সক্রিয় থাকছে।’ রাদওয়ান হাঁটার পার্কের সংখ্যা এবং শিশু-কিশোর ও তরুণদের জন্য সব আবহাওয়ায় খেলার উপযোগী স্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানান। তিনি বলেন, ‘কেন আমরা পুরনো ওয়ান্ডারল্যান্ড স্থানটিকে একটি খেলাধূলার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি না? শুধু কয়েকটি বহুমুখী স্থাপনা গড়ে তুলে শিশুদের খেলতে দিতে পারি।’

২৪ নভেম্বর অপর একটি পোস্টে বঙ্গবন্ধুর দৌহিত্র বাংলাদেশের শিশুদের সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র মতামত তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের শিশুরা বিশ্বে শারীরিকভাবে সর্বাধিক সক্ষম শিশুদের তালিকায় রয়েছে। কিন্তু একই গবেষণায় দেখা গেছে দেশের প্রতি তিন জন শিশুর মধ্যে দুই জন দিনে এক ঘন্টাও শরীর চর্চা করে না।

রাদওয়ান প্রতিদিন ফুটবল খেলেন এবং তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে পরিচিত।

তিনি বাচ্চাদের সব সময় লেখাপড়ার জন্য চাপ না দিতে এবং খেলাধূলা ও শরীর চর্চা করতে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি শিশুদের জন্য আরো বেশি উন্মুক্ত স্থান সৃষ্টির আহ্বান জানান।

বিগত দশ বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের খেলাধূলার উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপনের প্রকল্পটি চলমান আছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

শিশুদের জন্য আরো বেশি উন্মুক্ত স্থান প্রয়োজন : রাদওয়ান মুজিব

আপডেট সময় ০৬:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯