ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ

পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম।

বক্তারা অভিযোগ করে বলেন, অসাধু সিন্ডিকেট ও ব্যবসায়ীরা পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এতে দেশের মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার আহবান জানান তারা। একই সাথে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিও জানান।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৬:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯