ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

বাংলারচিঠিডটকম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

১৭ নভেম্বর সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড সড়ক এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এ সময় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন মহিলা ও এক শিশু রয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে আরো মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহত অবস্থায় প্রথমে ১৫ জনকে চমেকে নিয়ে আসা হয়। এর মধ্যে সাতজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

আপডেট সময় ০৬:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯