ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজিবি’র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অভিযানে ইয়াবাসহ আটক মাদক কারবারি মো. নজরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ভারতীয় ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী আলগারচর এলাকায় ১৩ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. নজরুল ইসলাম (৪০)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় ১৩ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির হাবিলদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭১/৬-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর (লাঠিয়ালডাঙ্গা) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি নজরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪৪টি ভারতীয় ইয়াবা বড়ি, একটি বাইসাইকেল ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। এসবের মূল্য আনুমানিক ৭৭ হাজার ৭০০ টাকা।

মাদক কারবারি নজরুল ইসলামের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বিজিবি’র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় ০২:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯