ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

তূর্ণা-উদয়ন সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন জমা দিল কমিটি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে তূর্ণা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত বিভাগীয় পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত দলের সদস্যরা। ১৫ নভেম্বর দুপুরে তদন্ত প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামছুজ্জামানের কাছে জমা দেন তদন্ত কমিটি।

বিভাগীয় পর্যায়ের গঠিত তদন্ত কমিটির আহবায়ক মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ভাগ কাজ অসম্পূর্ণ থাকায় ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় থাকলেও তদন্ত প্রতিবেদন ঠিক সময়ে জমা দেওয়া যায়নি।

১৫ নভেম্বর আবারও ঘটনাস্থল পরিদর্শন করে সম্পূর্ণ প্রতিবেদন ডিজির কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলমন্ত্রী ও ডিজি ঢাকায় সাংবাদিক সম্মেলন করবেন।

জানা গেছে, দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার ট্রেনচালক তাছের উদ্দিন ও সহকারী চালক অপু দে’কে দায়ী করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য দায়ী করা হয়েছে গার্ড আবদুর রহমানকে। দুই চালক ঘুমিয়ে ছিলেন, এ বিষয়ে কমিটি নিশ্চিত হয়েছে। কুয়াশা ও মাটির স্তুপের জন্য স্টেশনের সিগন্যাল দেখতে পাননি বলে চালকরা যে দাবি করেছে, তদন্তে তার সত্যতা মেলেনি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

তূর্ণা-উদয়ন সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন জমা দিল কমিটি

আপডেট সময় ০৭:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯