ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে দিকদর্শন এর মহরত অনুষ্ঠিত

মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের অন্যতম নাট্যসংগঠন এসএম থিয়েটারের পরিবেশনায় জেলার ঐতিহ্যবাহী নকশীকাঁথার উপর ভিত্তি করে নির্মিত দিকদর্শন নাটকের মহরত অনুষ্ঠান জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আহবায়ক বিজন কুমার চন্দের সভাপতিত্বে মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট কবি ও সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী, বাংলার চিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহিনূর আলম, জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌস, নাট্যকর্মী ও সংগীতশিল্পী পারভিন ভানু প্রমুখ।

দিকদর্শন নাটকটি রচনা ও পরিচালনা করেন সাব্বির এহসান মনজু। আলোচকগণ জামালপুরের নকশীকাঁথা শিল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি চলমান নারী-শিশু নির্যাতন প্রতিরোধে নাটকটি বিশাল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

জামালপুরে দিকদর্শন এর মহরত অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯