ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

যমুনায় জেলেদের জালে ধরা ৩৮ কেজি ওজনের বাঘাইড়!

৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: মো. আল-ফাহাদ

মো. আল-ফাহাদ, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম

যমুনা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ৩০ অক্টোবর দুপুর ২টায় ধরা পড়া ওই মাছটি কেটে কেজি হিসেবে জামালপুরের মেলান্দহ বাজারে বিক্রি করতে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী চাঁন মিয়া।

চাঁন মিয়া জানান, ১০-১২ জন জেলে ২৯ অক্টোবর রাতে মাছটি যমুনা নদী থেকে জাল ফেলে ধরেন। ৩০ অক্টোবর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার ঘাট থেকে তিনি কিনে নিয়ে এসেছেন। পরে মেলান্দহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের মধ্যে প্রতি কেজি ৭০০ টাকা দরে মাছটি বিক্রি করেন তিনি।

এসময় বৃহৎ আকারের এই মাছটি বাজারে তোলার পর সেটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ছবি তোলেন, আবার অনেকে মাছের সঙ্গে সেলফিও তোলেন।

বাঘাইড় মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন মাছ ব্যবসায়ী চাঁন মিয়া। ছবি : মো. আল-ফাহাদ

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেফমুবিপ্রবি) এর মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিপন কুমার সানা ও মুনতাসির মাহমুদ জানান, বাঘা আইড় সিলুরিফর্মিজ বর্গের সিসোরিডি গোত্রের মাছ। এদের ৪ জোড়া গোঁফের এক জোড়া মাংসল, দেহ আঁশহীন। মাছটি রাক্ষুসে ও পেটুক গোত্রীয়৷ বাংলাদেশের সর্বত্র নদী, হাওড় এলাকায় এ মাছ পাওয়া যেত, তবে সম্প্রতি এদের তেমন দেখা যায় না। এই মাছের বৈজ্ঞানিক নাম Bagarius bagarius . আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে মহাবিপন্ন হিসেবে বিবেচিত।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যমুনায় জেলেদের জালে ধরা ৩৮ কেজি ওজনের বাঘাইড়!

আপডেট সময় ০৭:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯