ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুদ্ধি অভিযানে যারা টার্গেট সবাইকে আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

১৯ অক্টোবর নারায়ণগঞ্জে মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরও তাদেরকে কোনো ছাড় দেয়া হয়নি। শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিরোধী দলের সাথে আমরা বৈরী সম্পর্ক চাই-না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই বিরোধীদল গঠনমুলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরাও তাদের ব্যাপারে অনেক সহনশীল। বিএনপি’র ৭ জন সংসদ সদস্য থাকার পরও একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেয়া হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যরা পার্লামেন্টের ভেতরে বাইরে যা খুশি বলছেন। বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কোন বাধা দেয়া হচ্ছে না। যে সহনশীল আচরণ করা হচ্ছে তা শেখ হাসিনা সরকার আছে বলেই করা হচ্ছে। দলের সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সহযোগী যেসব গঠনের মেয়াদ ৭-৮ বছর পেরিয়ে গেছে নভেম্বরের মধ্যে সেসব সংগঠনের সম্মেলন শেষ হবে। এসব সম্মেলনে নতুন কমিটি নবীন-প্রবীণের সমন্বয়ে গঠন করা হবে।

আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময়েই হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার। তিনি সব সময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন। কাউন্সিলররা দলের সভাপতি শেখ হাসিনার ওপরেই কমিটি গঠনের সব দায়িত্ব ছেড়ে দেন। আমার বিশ্বাস এবারের সম্মেলনের মাধ্যমে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে। সম্মেলনের মাধ্যমে অনেক নতুন মুখের জায়গা কমিটিতে হবে।

পৃথিবীর উন্নত দেশগুলোতে মহাসড়ক মেইন্টেইনেসের জন্য টোল আদায় করা হয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চারলেন বিশিষ্ট সড়কে টোল আদায়ের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। আমরাও বিদেশীদের মতো সড়ক মেইন্টেনেসের জন্য টোল আদায় করবো। সে বিষয়ে মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, এবারের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা সর্বকালের সবচেয়ে বেশি স্বস্তির হয়েছে। নতুন তিনটি সেতু খুলে দেয়া হয়েছে। পুরাতন সেতুর সব কাজ আগামী মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন সেতুর পাশাপাশি পুরাতন সেতু তিনটির সংস্কার কাজ শেষে খুলে দেয়া পর এই সড়কে কোনো যানজট থাকবে না।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

শুদ্ধি অভিযানে যারা টার্গেট সবাইকে আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯