ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে : আ ক ম মোজাম্মেল

ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবেন না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।

তিনি ১৩ অক্টোবর বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি ইসলামপুর কলেজ মাঠে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণির আদর্শে গড়া যুবলীগ চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিব দিবস) উপলক্ষে সারাদেশে ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে পাকা ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপত্বিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ফরিদুল হক খান ও প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান প্রমুখ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সমাবেশের আগে নবনির্মিত ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে : আ ক ম মোজাম্মেল

আপডেট সময় ০৭:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯