ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীলংকায় সিরিজ জয় বাংলাদেশ ‘এ’ দলের

বাংলারচিঠিডটকম ডেস্ক: ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরি এবং অন্য ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে ভর করে ৩২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটায় ওই রানই জয়ের পথ এগিয়ে দেয়। বৃষ্টি সেই পথটা পিচ্ছিল নয় মসৃণ করেছে। শ্রীলংকা ‘এ’ দল ২৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে। পরে বৃষ্টি আইনে বাংলাদেশ ‘এ’ দল ৯৮ রানে জয় পায়। শ্রীলংকায় সিরিজ নিশ্চিত করে ২-১ ব্যবধানে।

শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। এই দলের আট ক্রিকেটারের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। হারটা তাই কাটার মতো ফোটার কথা ‘এ’ দলের কাছে। দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের শেষ বলে এক উইকেটের কষ্টের জয় তুলে নেয় বাংলাদেশ। তবে সিরিজ নিশ্চিত করার ম্যাচে বেগ পেতে হয়নি মিঠুনদের। ব্যাটসম্যানদের পরে বোলিংয়ে এবাদত-সাইফ হাসানদের তোপে সহজে জয়ের পথ রচনা করে নেয় ‘এ’ দল।

১২ অক্টোবর শ্রীলংকার প্রেমাসাদা স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ব্যাট করতে নেমে দুই ওপেনার গড়েন ১২০ রানের জুটি। ঘরের মাঠে সর্বশেষ টি-২০ সিরিজে ডাক পেয়েও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া নাঈম শেখ ৭৬ বলে খেলেন ৬৬ রানের ভালো এক ইনিংস। তিনি পাঁচটি চারের সঙ্গে ছক্কা মারেন দুটি। এরপর সাইফ হাসানকে ক্রিজে রেখে ব্যক্তিগত ২ ও ১৫ রানে আউট হন নাজমুল হোসাইন শান্ত ও আনামুল হক।

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন আবার সাইফকে সঙ্গ দিতে শুরু করেন। দারুণ খেলা সাইফ ১১০ বলে ১১৭ রানের ইনিংস খেলে আউট হন। তিনি ১২টি চারের সঙ্গে মারের তিনটি ওভার বাউন্ডারি। তার আউটের কিছু বাদেই ৩৫ বলে ৩২ রান করে আউট হন মিঠুন। পরের ব্যাটসম্যানরাও সেভাবে রান পাননি। আফিফ হোসেন করেন ১৩ বলে ১২ রান। নুরুল হাসানের ঝড় ১২ বলে ১৭ রান তুলে থামে। আরিফ হোসেনের ব্যাট থেকে আসে ৫ বলে ৬ রান।

তাদের একজন সেট হয়ে বড় সংগ্রহ তুলতে পারলে আরও কিছু রান বেশি পেতে পারতো বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু তারা ব্যর্থ হয়ে ফেরায় ৯ উইকেট হারিয়ে তিনশ’ ছাড়ানো রান তুলে থামে বাংলাদেশ। জবাবে শ্রীলংকা ‘এ’ দলের হয়ে কামিন্দু মেন্ডিস ফিফটি করে আউট হন। তার সঙ্গে দলকে আশা দেওয়া আসান প্রিয়ঞ্জন ৩৪ রান করেন। শ্রীলংকার হয়ে সিরান ফার্নান্দো ৪টি এবং বিশ্ব ফার্নান্দো নেন ৩ উইকেট। এবাদত-সাইফ ছাড়া আফিফ ও আবু হায়দার একটি করে উইকেট নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শ্রীলংকায় সিরিজ জয় বাংলাদেশ ‘এ’ দলের

আপডেট সময় ০৮:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯