ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সানন্দবাড়ী বাজারে অবৈধ দোকান উচ্ছেদ

সানন্দবাড়ী হাটবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটবাজারে উচ্ছেদ অভিযানে ১৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ৬ অক্টোবর দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সানন্দবাড়ী হাটবাজারে সরকারি নিদের্শনা না মেনে অনেক দোকানদার অবৈধ দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ৬ অক্টোবর দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তার এক অভিযান পরিচালনা করেন।অভিযানে ১৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানের পূর্বে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বনিক সমিতির সভাপতি গাজীউর রহমান, সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলু, বণিক সমিতির সাধারণ সম্পাদক বশত, চর আমখাওয়া ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, আবুশামা ও সাংবাদিক বোরহান উদ্দিন।

সভায় সবার সিদ্ধান্ত মোতাবেক সানন্দবাড়ী বাজারের সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সানন্দবাড়ী বাজারে অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট সময় ০৭:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯