ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে শেরপুরের নালিতাবাড়ী থেকে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২ অক্টোবর রাতে অভিযান চালিয়ে ৯৩ বোতল বিদেশি মদ, মুঠোফোনসেট ও নগদ টাকাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমীন (২৬) এবং আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন (১৯)।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২ অক্টোবর রাত সোয়া নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বৈশাখী বাজারের পশ্চিম পাশে নাকুগাঁওগামী পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৯৩ বোতল বিদেশি মদ, একটি মুঠোফোনসেট ও নগদ এক হাজার ৫০০ টাকাসহ মাদক কারবারি আল আমীন ও আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের দাম আনুমানিক প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯