ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি : ট্রাম্প ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায়

জামালপুরে জেন্ডার প্রোমোটরদের চারদিনের প্রশিক্ষণ শুরু

জামালপুরে জেন্ডার প্রোমোটর প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরুন নেছা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শিশুবিয়ে বন্ধ কার্যক্রম আরো জোরদার এবং প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে জামালপুরে এই কাজের সাথে যুক্ত কর্মী বা জেন্ডার প্রোমোটরদের কম্পিউটার দক্ষতা ও সহায়তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

৩০ সেপ্টেম্বর উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরুন নেছা। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইউএনএফপিএ প্রতিনিধি শুভাশিষ, পপুলেশন কাউন্সিল প্রতিনিধি মাসুমা বিল্লাহ, সাদ্দাম হোসেন প্রমুখ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত বাল্যবিয়ে নিরোধ কার্যক্রমে সহায়তা করছে ইউএনএফপিএ ও পপুলেশন কাউন্সিল। জেলার ৩টি উপজেলার ২২টি কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রতিক্লাবে ৩০ জন করে কিশোরীকে শিশুবিয়ে বন্ধ, যৌন নির্যাতন বন্ধ, প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনা করা হয়।

সভায় আলোচকগণ প্রযুক্তি ব্যবহারে শুধু দক্ষতারই প্রকাশ নয় ব্যবহারেও ইতিবাচক পরিবর্তন এনে শিশুবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

জামালপুরে জেন্ডার প্রোমোটরদের চারদিনের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৬:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯