ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুজ্জামান, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিকিৎসক সিদ্ধেসর সাহা, হিন্দু পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায় ও সারমারা পূজা উদযাপন কমিটির সভাপতি গঙ্গারাম দাস।

সভায় জানানো হয়, এবার বকশীগঞ্জ পৌর এলাকায় নয়টি পূজামন্ডপ, সাধুরপাড়া ইউনিয়নে একটি মন্ডপ, বগারচর ইউনিয়নে তিনটি মন্ডপ ও নিলক্ষিয়া ইউনিয়নে একটি মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি মন্ডপের জন্য উপজেলা প্রশাসন থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, স্বেচ্ছাসেবকদের পরিচয় পত্রের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯