ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ২৭ পরিবার পেল ঢেউটিন, আর্থিক সহায়তার চেক

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ২৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্বর আয়োজিত অনুষ্ঠানে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ অন্যান্য জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ২৭টি হত-দরিদ্র পরিবারের মধ্যে ২৮ বান্ডিল ঢেউটিন ও প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইসলামপুরে ২৭ পরিবার পেল ঢেউটিন, আর্থিক সহায়তার চেক

আপডেট সময় ০৭:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯