ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সানন্দবাড়ী বাজারে ২০০টি ইয়াবা বড়ি জব্দ, গ্রেপ্তার ১

ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি রাসেল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে ১৫ সেপ্টেম্বর দুপুরে ২০০টি ইয়াবা বড়িসহ রাসেল মিয়া নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাসেল মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাইটকামারী গ্রামের সোনামিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর দুপুরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পরে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক কারবারি রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জামালপুর আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সানন্দবাড়ী বাজারে ২০০টি ইয়াবা বড়ি জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯