ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

মাহমুদপুরে সহকারী প্রধান শিক্ষক মমতাজের ইন্তেকাল

সহকারী শিক্ষক মমতাজ

সহকারী শিক্ষক মমতাজ

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন (লাল মিয়া) ১৫ সেপ্টেম্বর ভোর পাঁচটা ১৫ মিনিটে মাহমুদপুরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দু’বছর ধরে তিনি কিডনি রোগাক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ১৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় তার নিজ কর্মস্থল মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিনি মাহমুদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের টানা ত্রিশ বছর যাবৎ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মেলান্দহ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, যুবসংহতির সভাপতিও ছিলেন। বর্ণিল জীবনে তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাহমুদপুরে সহকারী প্রধান শিক্ষক মমতাজের ইন্তেকাল

আপডেট সময় ০৭:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯