ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সানন্দবাড়ীতে ১১০টি ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি শের আলী ও এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন থেকে ১২ সেপ্টেম্বর রাতে ১১০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ওই ইউনিয়নের উত্তর মকির চর হাবেজ মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ১৩ সেপ্টেম্বর তাদেরকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রাম হাতিভাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে শের আলী ও চিকাজানি গ্রামের মহিউদ্দিনের ছেলে এনামুল হক।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ১২ সেপ্টেম্বর রাতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা পুলিশ ফোর্স নিয়ে চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকির চর হাবেজ মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি শের আলী ও এনামুল হককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পরে তাদের জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ১১০টি ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯