ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

অনুর্ধ্ব-১৭ ফুটবলে দেওয়ানগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জ পৌরসভা একাদশ দল। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ১২ সেপ্টেম্বর বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে।

টুনার্মেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় দেওয়ানগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রথমার্ধে দেওয়ানগঞ্জ পৌরসভা একাদশ ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন একাদশ ১-১ গোল হয়। পরে দ্বিতীয়ার্ধে মাঠে বৃষ্টির পানি জমাটের কারণে টসে দেওয়ানগঞ্জ পৌরসভা একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সালাম, মো. কামরুজ্জামান, পৌরসভার সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামিউল হক, পৌরসভার কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশিদ মামুন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

অনুর্ধ্ব-১৭ ফুটবলে দেওয়ানগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯