ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইসলামপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবলে গাইবান্ধা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামপুর উপজেলা প্রশাসন ১৩ সেপ্টেম্বর বিকেলে ইসলামপুর নেকজাহান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে।

চূড়ান্ত খেলায় ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়ন একাদশ ৩-২ গোলে চিনাডুলী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেছে।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, মোরশেদুর রহমান খান মাসুম, উপজেলা আওয়ামী লীদের শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবলে গাইবান্ধা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯