ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে ধর্ষণ বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন

নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও বিচারের দাবিতে বকশীগঞ্জে সমমনা এনজিওগুলোর আয়োজনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে সমমনা এনজিওগুলো। ৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের প্রতিনিধি জ্যোৎস্না আক্তার, গণচেতনার কর্মসূচি সমন্বয়কারী ফাতেমা নার্গিস, অধ্যাপক আফসার আলী, ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির কারিগরি কর্মকর্তা মোরশেদা সুলতানা ডালিয়া, সূর্যের হাসি নেটওয়ার্কের ব্যবস্থাপক রেজাউল করিম, ব্র্যাকের প্রতিনিধি সাইদুল ইসলাম, এআরপির নির্বাহী পরিচালক মোফাজ্জল হক আলম প্রমুখ।

মানববন্ধনে সারাদেশে ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা, শিশু ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানি বন্ধ করা সহ এবং এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানানো হয়। শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন এনজিওর পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ স্বতর্স্ফূতভাবে অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ধর্ষণ বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯