ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলারচিঠিডটকম ডেস্ক : নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ক্রিকেট দল। ৭ সেপ্টেম্বর রাতে স্কটল্যান্ডের ডান্ডিতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের মেয়েরা ৭০ রানে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপার স্বাদ নেয়।

সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তাই ফাইনালটি নিয়মরক্ষার হলেও, শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার জন্য তা ছিলো মর্যাদার। আর সেই মর্যাদার লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুন ১০ ওভারে ৬৮ রানের জুটি গড়েন।

৩৪ বলে ৩৩ রান করে মুরশিদা আউট হলে উদ্বোধণী বিচ্ছিন্ন হয়। মুরশিদার বিদায়ের পর যাওয়া আসার মিছিল শুরু করেন বাংলাদেশের পরের দিকের ব্যাটসম্যানরা। ফলে দুই ওপেনারের পর ব্যাট হাতে নামা পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অংক স্পর্শ করতে পারেননি। তবে এক প্রান্ত আগলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন সানজিদা। তার ব্যাটিং নৈপুন্যেই ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে ৭১ রানে অপরাজিত থাকেন সানজিদা।

জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে থাইল্যান্ড। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৬০ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের নাহিদা আক্তার-শায়লা শারমিন ২টি করে এবং সালমা খাতুন-খাদিজা তুল কুবরা ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সালমা খাতুন ও সিরিজ সেরা হন থাইল্যান্ডের চানিদা সুতিরুয়াং । সূত্র :বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০৩:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯